Freelancing শুরু করার সময় বেশিরভাগ beginner একসাথে অনেক কিছু ধরতে যায়। কেউ Fiverr profile বানায়, কেউ WordPress শেখে, কেউ AI tool নিয়ে বসে থাকে। কিন্তু earning শুরু করতে গেলে আগে path পরিষ্কার করতে হয়। কোন skill শিখবেন, সেই skill দিয়ে কোন service দেবেন, আর সেই service কার কাছে sell করবেন, এই তিনটা জিনিস আগে ঠিক না করলে কাজ এলোমেলো হয়ে যায়।
আগে skill না, problem বুঝুন
Client skill কেনে না, client problem solve করানো কেনে। তাই শুধু WordPress জানি বা AI জানি বললে হবে না। বলতে হবে আপনি কী result দিতে পারবেন। যেমন local business এর জন্য landing page, coach এর জন্য booking website, freelancer এর জন্য portfolio page, বা course creator এর জন্য sales page।
- একটা main skill বাছুন
- ওই skill দিয়ে ৩টা service idea লিখুন
- প্রতিটা service কার problem solve করে সেটা লিখুন
Service ছোট করে শুরু করুন
শুরুতে full agency package বানানোর দরকার নেই। beginner হিসেবে এমন offer নিন যেটা ৩ থেকে ৭ দিনের মধ্যে delivery দেওয়া যায়। এতে confidence আসে, portfolio তৈরি হয়, client communication practice হয়।
- Portfolio website setup
- Landing page redesign
- Fiverr gig image ও profile improvement
- Basic WordPress website setup
Client path দুই জায়গায় রাখুন
Marketplace একদিকে থাকবে, outside client hunting আরেকদিকে থাকবে। শুধু Fiverr বা Upwork এর উপর ভরসা করলে wait করতে হয়। আবার শুধু outside client করলে proof না থাকলে trust build করা কঠিন। তাই দুইটা path parallel রাখাই smart।
- Marketplace profile ready করুন
- নিজের personal brand content post করুন
- প্রতিদিন ৫ থেকে ১০টা relevant outreach করুন
AI use করবেন assistant হিসেবে
AI দিয়ে সব কাজ করাবেন না। AI দিয়ে research, outline, draft, checklist, follow up idea বানান। Final message, offer, pricing আর proof আপনার নিজের context দিয়ে human করুন।
ভিডিও থেকে আরও clear করুন
এই topic নিয়ে আমি YouTube এ full roadmap breakdown করেছি। Blog পড়ে direction বুঝলে ভিডিওটা দেখলে পুরো picture আরও পরিষ্কার হবে।
ভিডিও থেকে আরও clear করুন:
শেষ কথা
Freelancing শুরু করার best path হলো small skill থেকে sellable service বানানো। আপনি যদি WordPress, AI workflow আর client hunting একসাথে structured ভাবে শিখতে চান, তাহলে AI & WordPress Mastery course দিয়ে শুরু করা smart হবে।